ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ৫:২৪:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

তাপসের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জন, যা বললেন অপু 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গতকাল শনিবার সকাল থেকেই বুবলী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। আর এই খবর প্রকাশ করা হয়েছে তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নির ফেসবুক থেকে। এবার এই বিষয় নিয়ে মন্তব্য করলেন অপু বিশ্বাস।

ফারজানা মুন্নির সেই স্ট্যাটাসে বলা হয়, ‘তাপস ও বুবলীর মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।

যদিও পরবর্তীতে ফারজানা মুন্নির পক্ষে থেকে জানানো হয়, আইডি হ্যাকড হয়েছিল। আবার বুবলীর পক্ষ থেকে, একই কথা জানানো হয়। আর এই ঘটনাকে 'নোংরা ষড়যন্ত্র' বলে উল্লেখ করেন তিনি।


তবে এবার এ নিয়ে কথা বলতে না চাইলেও এক কথাতেই প্রতিক্রিয়া জানিয়েছেন অপু বিশ্বাস। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমায় কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে। সূত্র: আনন্দবাজার